জেলার খবর

মেহেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

মেহেরপুর সদর উপজেলার নুরপুর মোড়ে সোমবার পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো ২ জন।

নিহতরা হলো: সদর উপজেলার সোনাপুর গ্রামের সাদ্দাম হোসেন (২৫), রমেশ (২৪), সোহাগ (২৭) ও কানন (২৫)।

মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, রাত আড়াইটার দিকে পুলিশের একটি দল সন্ধেহ করে কয়েকজনকে ধাওয়া করলে নুরপুর মোড়ে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে ৪ জন নিহত আর ২ জন আহত হয়।

তিনি আরো জানান, গত ৫ মার্চ রাতে সোনাপুর গ্রামের আব্দুল মজিদ ও আসাদুল ইসলামকে একটি চায়ের দোকান থেকে অপহরণ করে দুর্বৃত্তরা। সে সময় তারা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবিকৃত টাকা না পেয়ে গ্রামের মাঠে তাদের গলাকেটে হত্যা করা হয়। বন্দুকযুদ্ধে নিহত চারজন ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে।

পুলিশের দাবি, নিহতরা সবাই সোনপুর গ্রামের ডবল মার্ডারে সম্পৃক্ত। বন্দুকযুদ্ধ চলাকালে তাদের সহকারি পুলিশ সুপার আহসান হাবীবসহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ