জেলার খবর

হত্যার রাজনীতি করেছে বিএনপি :শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নতি হয়, আর বিএনপি ক্ষমতায় থাকার অর্থই হল দেশে সন্ত্রাস-জঙ্গিবাদ সৃষ্টি করা—এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এদের কোনো ধর্ম নেই।

মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণে তিনি এ কথা বলেন।

বিরোধীদলে থেকেও বিএনপি হত্যার রাজনীতি করেছে— এ অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়ার হুকুমে বিএনপির নেতাকর্মীরা মানুষ পুড়িয়েছে মেরেছে।

এ সময় জঙ্গিবাদের দিকে সন্তানরা যেন না যায় সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান শেখ হাসিনা।

শেখ হাসিনা আরো বলেন, বিরোধী দলে থেকেও মানুষ হত্যা বন্ধ করেনি বিএনপি। দেশের তরুণ প্রজন্ম যাতে সন্ত্রাস, জঙ্গিবাদে না জড়িয়ে পড়ে- সেজন্য অভিভাবক, মসজিদের ইমামসহ সবাইকে সজাগ থাকার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে আগামীতে নির্বাচনেই নৌকা মার্কায় ভোট দিতে লক্ষ্মীপুরবাসীকে আহ্বান জানান প্রধানমন্ত্রী।

২৭টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে মঙ্গলবার লক্ষ্মীপুর যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০ বছর পর তার আগমনে লক্ষ্মীপুর সাজে বর্ণিল সাজে।

বিকেলে লক্ষ্মীপুরের জেলা স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। এসময় দেশের সব মানুষকে বিনা পয়সা ঘড়বাড়ি বানিয়ে দেয়া এবং লক্ষ্মীপুরে শিক্ষার আরো প্রসার ঘটানোর অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে আর বিএনপি আসে জনগণকে নিয়ে ছিনিমিনি খেলতে—এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকার মানে দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ শুরু করা।

ছেলেমেয়েরা যাতে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকের কবলে না পড়ে সেজন্য তাদের প্রতি খেয়াল রাখতে মা-বাবা, অভিভাবক, মসজিদের ইমামসহ সকলের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম।

ইসলাম নিয়ে যথাযথ গবেষণা করতে প্রতিটি জেলায় ইসলামিক সেন্টার গড়ে তোলার আশ্বাস দেন তিনি।

প্রধানমন্ত্রী আগামীতে সব নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে লক্ষ্মীপুরবাসীর প্রতি আহ্বান জানান। একইসঙ্গে নিজের জীবনের বিনিময়ে দেশের উন্নয়ন করে যাওয়ার অঙ্গীকার করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ