জেলার খবর

সীতাকুণ্ডে দুটি জঙ্গি আস্তানায় অভিযান, আটক ২

সীতাকুণ্ডে দুটি জঙ্গি আস্তানায় অভিযান
সীতাকুণ্ডে দুটি জঙ্গি আস্তানায় অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুটি জঙ্গি আস্তানায় বুধবার অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদসহ ২ জনকে আটক করেছে পুলিশ। অভিযান চলাকালে দুর্বৃত্তদের ছোঁড়া বোমার স্প্রীন্টারে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বেলা সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের সীদাকুণ্ডের লামাবাজার এলাকায় সুরেশ বিশ্বাস নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান শুরু করে পুলিশ। সেখান থেকে অস্ত্র ও গোলাবারুদসহ এক নারী ও এক পুরুষকে আটক করা হয়। তারা দম্পতি বলে জানা গেছে।

পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পাশের চৌধুরী পাড়া এলাকার শাহীন নামের আর এক ব্যক্তির বাড়িতে অভিযান শুরু করে পুলিশ। পুলিশ বাড়িটিকে চারপাশ থেকে ঘিরে ফেললে, ভেতর থেকে তাদের লক্ষ্য করে পরপর কয়েকটি বোমা ছোঁড়া হয়।

এ সময় বোমার স্প্রীন্টারে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেলসহ দুই পুলিশ সদস্য আহত হন। এদিকে, দুটি বাড়িই ঘিরে রেখে পুলিশ। জঙ্গিদের শান্তিপূর্ণভাবে বের করার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ