জেলার খবর

জাফলংয়ে পাথর তুলতে গিয়ে আবারো দুই শ্রমিকের মৃত্যু

জাফলংয়ে পাথর তুলতে গিয়ে আবারো দুই শ্রমিকের মৃত্যু
জাফলংয়ে পাথর তুলতে গিয়ে আবারো দুই শ্রমিকের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে নদীর তীরে পাথর তুলতে গিয়ে মাটি চাপা পড়ে আবারো দুই শ্রমিক মারা গেছেন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জাফলংয়ের নয়াবস্তি এলাকার পিয়াইন বাজারে নদীর তীরে মাটি খুঁড়ে পাথর বের করে আনার সময় মাটি চাপায় ২ শ্রমিক মারা যান।

নিহতরা হলেন-সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার আকরাম মিয়া ও আবদুল হামিদের ছেলে লেছু মিয়া (২৫)।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, পিয়াইন নদীর তীরে অবৈধভাবে গর্ত খুঁড়ে পাথর তুলছিলেন শ্রমিকরা। এ সময় মাটি ধসে পড়লে চাপা পড়ে দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। আহত দু্ই জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত: গত দেড় মাসে পাথর তুলতে গিয়ে সিলেটের কোম্পানিগঞ্জের শাহ আরপিন টিলা, গোয়াইনঘাটের বিছানাকান্দি ও জাফলংয়ে কমপক্ষে ১৩ শ্রমিক মারা গেছেন। সর্বশেষ গত ৮ মার্চ জাফলংয়ের মন্দিরের জুম এলাকায় মাটিচাপা পড়ে একজনের মৃত্যু হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ