আগামী ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ একটি উন্নত মধ্যম আয়ের দেশে পরিনত হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বৃহস্পতিবার দুপুরে ভোলার লালমোহনে লার্নিং অ্যান্ড আর্নিং মেলার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
এসময় তিনি আরো বলেন, ২০১৯ সালের মধ্যে যে কোন দিন বর্তমান সরকারের অধীনে নির্বাচন হবে।
বিএনপি যতো কথাই বলুক না কেন নির্বাচনে তারা অংশ নিবে বলেও জানান মন্ত্রী তোফায়েল আহমেদ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: