জেলার খবর

গোবিন্দগঞ্জে মহাসড়কে নৈশকোচ খাদে, শিশুসহ নিহত ৬

গোবিন্দগঞ্জে মহাসড়কে নৈশকোচ খাদে, শিশুসহ নিহত ৬
গোবিন্দগঞ্জে মহাসড়কে নৈশকোচ খাদে, শিশুসহ নিহত ৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে শাকিল পরিবহনের একটি নৈশকোচ খাদে পড়ে শিশু ও নারীসহ ৬ জন মারা গেছেন।

এ দুর্ঘটনায় কমপক্ষে আহত হয়েছেন ১১ জন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন , শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া হাট সংলগ্ন ৪১ মাইল জুম্মার ঘর এলাকায় দুর্গটনায় পড়ে। ঢাকা থেকে ছেড়ে আসা শাকিল পরিবহনের নৈশ কোচটি সৈয়দপুরের দিকে যাচ্ছিলো। গভীর রাতে বাসটি জুম্মারঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে কোচটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে। এতে ঘটনাস্থলে এক শিশু, এক নারীসহ চারজন ও হাসপাতালে নেয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়। আহত হন বাসে থাকা কমপক্ষে ১১ যাত্রী।

দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ