জেলার খবর

দেশ থেকে এখনো জঙ্গিবাদ নির্মূল হয়নি

ছবি নাই
ছবি নাই

দেশ থেকে এখনো জঙ্গিবাদ নির্মূল হয়নি, তবে পুলিশ ও জনগণের তৎপরতায় জঙ্গিরা দুর্বল হয়ে পড়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান একে এম শহীদুল হক। রোববার সিরাজগঞ্জে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এদিকে, রাজধানীর খিলগাঁওয়ে চেকপোস্টে হামলা চেষ্টার ঘটনায় অজ্ঞাত পরিচয়ের তিন জনকে আসামি করে মামলা করেছে র্যা ব। এছাড়া ঢাকার আশকোনায় র্যা বের ব্যারাকে আত্নঘাতী হামলায় সন্দেহভাজন এক জঙ্গি নিহত হওয়ার ঘটনায় পিরোজপুরে পাঁচ জনকে জিজ্ঞাসাবাদ করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। তবে এই দুই ঘটনায় নিহত দুজনের পরিচয় সম্পর্কে এখনো তারা নিশ্চিত হতে পারেনি।

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে খিলগাঁওয়ের শেখের জায়গা নামক স্থানে র্যা বের চেকপোস্টে অজ্ঞাতনামা এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে হামলার চেষ্টা করে। র্যা বের দাবি, ভোরে খিলগাঁওয়ে র্যা বের চেকপোস্টে থামার সংকেত অমান্য করলে মোটরসাইকেল আরোহী ওই যুবক র্যা ব সদস্যদের গুলিতে মারা যান। পরে নিহতের ব্যাগ থেকে তিনটি হাতবোমা, দেহে বাধা বিস্ফোরক ও একটি নম্বরপ্লেটবিহীন মোটরবাইক উদ্ধার করা হয়।

এ ঘটনায় রাতেই র্যা ব বাদি হয়ে নিহত ওই যুবকসহ অজ্ঞাতনামা তিন জনের বিরুদ্ধে মামলা করে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি।

এদিকে শুক্রবার দুপুরে রাজধানীর আশকোনায় র্যা বের অস্থায়ী ব্যারাকে হামলাকারী সন্দেহভাজন জঙ্গি যুবকের পরিচয় এখনো সনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। নিহতর পরিচয় জানতে পিরোজপুরে পাঁচ জনকে জিজ্ঞাসাবাদ করেছে র্যা ব।

র্যা ব জানিয়েছে, ওই ঘটনার পরপরই আশকোনা থেকে হানিফ মৃধা নামে আটক এক যুবক র্যা ব হেফাজতে কুর্মিটোলা হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

তবে নিহতের পরিবারের দাবি, তাকে গত ২৭ ফেব্রুয়ারি ডিবি পরিচয়ে বাসা থেকে তুলে নেয়া হয়।

পুলিশের মহাপরিদর্শক একে এম শহীদুল হক সিরাজগঞ্জে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেছেন, জঙ্গি দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে, দেশে জঙ্গিবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া হবে না।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ