জেলার খবর

ভারতের কাছে গ্যাস বিক্রির মুচলেকা দিয়েছিল বিএনপি: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

ভারতের কাছে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছিল বিএনপি বলে মন্তব্য করেছেন শেখ হাসিনা

মঙ্গলবার বিকেলে মাগুরায় মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায়

এ সময় জঙ্গিবাদ ও মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানান তিনি।

মাগুরায় উপ-নির্বাচনে বিএনপি ভোট চুরি করে এবং এই দলের নেত্রী তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া চুরির দায় মাথায় নিয়ে ক্ষমতাচ্যুত হন বলেও জানন তিনি।

বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, তারা ২০০১ সালে ক্ষমতায় আসে ওই ভারতের কাছে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে। আর সারাদেশে শুরু করে অত্যাচার নির্যাতন, তারা জ্বালাও-পোড়াও করেছে, পুড়িয়ে মানুষ হত্যা করেছে। তাদের কাজই হচ্ছে নির্যাতন আর আওয়ামী লীগের কাজ মানুষের সেবা করা।

শেখ হাসিনা বলেন, ’৭৫-এ পরিবারের সব হারিয়েছি। তাও এতো কষ্ট মাথায় নিয়ে একটাই কারণে কাজ করে যাচ্ছি, কারণ আমার বাবা এ দেশকে উন্নত করে চেয়েছিলেন জনগণের জন্য কাজ করে যাচ্ছি।

এ সময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য মাগুরাবাসীর কাছে ভোট চেয়েছেন।

২০১৯ সালের নির্বাচনে নৌকায় ভোট চেয়ে আবারো আওয়ামী লীগকে দেশ সেবার সুযোগ করে দিতে জনগণের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রীG

সন্ত্রাস-জঙ্গিবাদ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে বলেন। এসময়, যুক্তরাষ্ট্র আর 'র'-এর সমর্থন নিয়ে ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসেছিল বলে আবারো অভিযোগ করেন প্রধানমন্ত্রী।

দীর্ঘদিনের প্রত্যাশিত রেল লাইন স্থাপনসহ মাগুরার উন্নয়নে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের লক্ষ্যই উন্নয়ন করা। কিন্তু একটি বিশেষ মহল বারবার উন্নয়নে বাধা সৃষ্টি করছে।

সন্ত্রাস, জঙ্গিবাদ আর মাদকাসক্তি থেকে তরুণদের দূরে রাখতে অভিভাবক, শিক্ষক আর ইমামদের সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সেইসঙ্গে প্রশাসনের কর্মকর্তাদেরও সতর্ক নজর রাখার নির্দেশনা দেন।

২০১৯ সালের নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিতে জনগণের প্রতি আহবান জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশ ও মানুষের স্বার্থে যেকোনো ধরনের ত্যাগ স্বীকার করতে তিনি প্রস্তুত।

এর আগে মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, আড়াইশ'-শয্যা বিশিষ্ট হাসপাতাল, শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনসহ ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘ ১৮ বছর পর আজ মাগুরায় গিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আর শেখ হাসিনার এ সফরকে কেন্দ্র করে পুরো মাগুরা সেজেছিল নতুন সাজে। নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে বিরাজ করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। শহরের মোড়ে শোভা পায় প্রধানমন্ত্রীর ছবিসংবলিত ব্যানার ও পোস্টার। করা হয় দৃষ্টিনন্দন গেট, তোরণ ও আলোকসজ্জা।

এদিকে, দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়। সফরকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করে জেলা পুলিশ প্রশাসন।

প্রধানমন্ত্রী হিসেবে এটি মাগুরায় শেখ হাসিনার দ্বিতীয় সফর। এর আগে ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা সর্বশেষ মাগুরা সফর করেন। তবে ২০০৮ সালে একবার মাগুরায় যান শেখ হাসিনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ