গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মাহমুদুর রহমানকে বুধবার কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত মাহমুদুর রহমান পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও মনোহরপুর গ্রামের মৃত নুর হোসেন মণ্ডলের ছেলে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বলেন, গোফ্ফারের স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমের সর্ম্পক ছিল মাহমুদুর রহমানের। ঘটনার রাতে আব্দুল গোফ্ফার জানতে পারেন মাহমুদুর রহমান তার শ্বশুর বাড়িতে। এ সংবাদ পেয়ে আব্দুল গোফ্ফার ও শাহিনুর ঘটনাস্থলে গিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।
তিনি আরো বলেন, খবর পেয়ে পুলিশ রাত ১২টার দিকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
এ ঘটনায় আব্দুল গোফ্ফার (৫০) নামে এক মালয়েশিয়া প্রবাসী ও তার ছেলে শাহিনুরকে (২০) আটক করেছে পুলিশ বলে জানিয়েছেন পলাশবাড়ী থানার ওসি।