জেলার খবর

সিলেটে জঙ্গি আস্তানা ঘিরে চলছে অভিযান

সিলেটে জঙ্গি আস্তানায় অভিযান
সিলেটে জঙ্গি আস্তানায় অভিযান

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির পাঠানপাড়া এলাকার একটি ভবনে শুক্রবার জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, জঙ্গিরা অবস্থান করছে, এ সন্দেহে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা থেকে পাঠানপাড়া এলাকার ওস্তারমিয়া ভবনে অভিযানে নামে আইনশৃঙ্খলাবাহিনী। রাতভর বাড়িটি ঘিরে রাখে তারা। সকাল সাড়ে সাতটার দিকে ভেতর থেকে একটি গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। পরে ফাঁকা গুলি ছোঁড়ে পুলিশ। পুলিশ আশপাশের ভবনের ছাদে ওঠে সতর্ক অবস্থানে রয়েছে।

সকালে ওই ভবনের ২০-২৫ জন বাসিন্দাকে বের করে আনে আইনশৃঙ্খলাবাহিনী। বাকি পরিবারগুলোকে ভেতর থেকে দরজা-জানালা বন্ধ করে নিরাপদে অবস্থান করতে বলেছে পুলিশ।

আশপাশের ভবনের বাসিন্দাদেরও মাইকিং করে নিরাপদে থাকতে বলা হয়েছে। এলাকার বিদ্যুৎ ও ডিশ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ভবনের নিচতলায় সন্দেহভাজন শীর্ষ জঙ্গি অবস্থান করছে বলে ধারণা পুলিশের।

ঢাকা ও চট্টগ্রামে গ্রেপ্তার জঙ্গিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হচ্ছে বলেও জানা গেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ