জেলার খবর

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় রোববার সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ১৩ জন। আহত হয়েছেন কমপক্ষে ৯ জন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল দামুড়হুদার জয়রামপুর গ্রামের চুয়াডাঙ্গা-জীবননগর সড়কে এ ঘটনা ঘটে। দ্রুতগামী একটি ট্রাক ভটভটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে আটজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ১৪ জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে তিন জন মারা যান। হাসপাতালে নেয়ার পর মারা যান একজন।

সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। নিহতরা সবাই শ্রমিক ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তাদের বাড়ি দামুড়হুদা উপজেলায়।

এদিকে, নাটোর ও দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ২ জন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ