নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিকআপভ্যান চাপায় এক পুলিশ কনস্টেবল মোগল হোসেন মারা গেছেন।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে রূপগঞ্জের বাংলাকেট চেকপোস্টে একটি পিকআপ ভ্যানকে থামার সংকেত দেয় পুলিশ। সংকেত পেয়েও সে না থেমে পুলিশকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পুলিশ কনস্টেবল মোগলের মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, পিকআপটি আটকের চেষ্টা করা হচ্ছে। সে ভুলতা পুলিশ ফাঁড়িতে দায়িত্ব পালন করছিলেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: