জেলার খবর

সিলেটে অপারেশন ‘টোয়াইলাইট’ চলছে, নিহতদের নমুনা সংগ্রহ

সিলেটে অপারেশন ‘টোয়াইলাইট’
সিলেটে অপারেশন ‘টোয়াইলাইট’

সিলেটের শিববাড়ির আতিয়া মহল থেকে আরো দুই জঙ্গির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। সেগুলো পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে, সোমবার ওই ভবন থেকে উদ্ধার করা আরো দুই জঙ্গির ময়নাতদন্ত চলছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। ময়নাতদন্ত ছাড়াও নিহত জঙ্গিদের হাতের ছাপ, পোশাক ও ডিএনএ'র নমুনা রাখা হবে বলে জানা গেছে। নিহতদের একজন শীর্ষ জঙ্গি নেতা মুসা বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তারা। শিববাড়ির আতিয়া মহলে বিস্ফোরক নিস্ক্রিয়ের কাজ করছে প্যারাকমান্ডো। এ এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি।

বৃহস্পতিবার রাত থেকে সিলেটের শিববাড়ির আতিয়া মহলে চলছে জঙ্গিবিরোধী অভিযান। শনিবার সকালে সেখানে শুরু হয় প্যারাকমান্ডোর ‘টোয়াইলাইট’।

পরে সোমবার এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনী জানায়, অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছে। পুরো ভবন নিয়ন্ত্রণে নিয়েছে সেনাবাহিনী। সেদিন দুই জঙ্গির মরদেহও উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ নেওয়া হয় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে।

এদিকে, দুপুর সাড়ে বারোটার দিকে আতিয়া মহল থেকে আরো দুই জঙ্গির মরদেহ উদ্ধার করা হয়।

ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়া হলেও গ্যাস সংযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে। বন্ধ রয়েছে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের যান চলাচল। সড়কের পাঠানপাড়া এলাকায় তিন কিলোমিটার এলাকায় জনসাধারনের প্রবেশাধিকারের ওপর নিয়ন্ত্রণ আরোপ রয়েছে এখনো। পুরো শিববাড়ি এলাকা থমথমে হয়ে আছে।

এখনো শিববাড়ির আতিয়া মহলে অপারেশন ‘টোয়াইলাইট’ এখনো চলছে। ভবনটিতে জঙ্গিদের মজুদ করা বিষ্ফোরক নিষ্ক্রিয় করতে কাজ করে যাচ্ছে প্যারাকমান্ডোর দল। ব্যাপক বিস্ফোরক মজুদ থাকায় অভিযান শেষ হতে সময় লাগছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ