জেলার খবর

মৌলভীবাজারে ২টি জঙ্গি আস্তানায় অভিযান, ১৪৪ ধারা জারি

মৌলভীবাজারে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান
মৌলভীবাজারে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান

সিলেটের শিববাড়ির আতিয়া মহলে জঙ্গিদের বিরুদ্ধে চলা অভিযান ‘টোয়াইলাইট’ শেষে হতে না হতেই মৌলভীবাজারে আলাদা ২টি জায়গায় মিলেছে নতুন জঙ্গি আস্তানার খবর। এর একটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বড়হাটে। অন্যটি সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কামারগাঁও গ্রামে।

এর মধ্যে কামারগাঁওয়ে জঙ্গিদের আত্মসমর্পনের আহ্বান জানালে ভেতর থেকে গুলি ও গ্রেনেড ছুঁড়ে তারা। তবে এতে কেউ হতাহত হয়নি। এদিকে, জননিরাপত্তার স্বার্থে দুটি এলাকাতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে।

মঙ্গলবার রাত ৩টা থেকেই র‌্যাব ও পুলিশ বাড়ি দুটি ঘিরে রাখে। সরিয়ে নেয়া হয় বাড়ির আশপাশের মানুষকে। বুধবার সকালে র্যা ব ও পুলিশের সঙ্গে যোগ দেয় ঢাকা থেকে আসা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের (সোয়াত) সদস্যরা বিকেলে গিয়ে অভিযানে যোগ দেয়। পরবর্তী করণীয় ঠিক করতে তারা র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

আর সকালে কামারগাঁও গ্রামের একটি বাড়িতে থাকা জঙ্গিদের আত্মসমর্পণের আহবান জানালে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি ও গ্রেনেড ছোঁড়ে তারা। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশের ধারণা, এখানে একাধিক জঙ্গি রয়েছে। ২টি এলাকাতেই গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

এদিকে, জননিরাপত্তার কথা বিবেচনা করে, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ও খলিলপুর ইউনিয়ন কমপ্লেক্সের দুই বর্গকিলোমিটার এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নির্দেশ বহাল থাকবে।

সন্দেহভাজন জঙ্গি আস্তানার আশপাশ থেকে লোকজনকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে বলা হয়েছে। জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি দুটির মালিক হচ্ছেন সাইফুর সাব্বির ও আতব্বর মিয়া। তারা একই পরিবারের সদস্য এবং দুই জনই লন্ডন প্রবাসী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ