জেলার খবর

বড়হাটে ‘অপরারেশন ম্যাক্সিমাস’ শেষে, উদ্ধার ৩টি মরদেহ

বড়হাটের জঙ্গি আস্তানা
বড়হাটের জঙ্গি আস্তানা

মৌলভীবাজারের বড়হাটের জঙ্গি আস্তানায় ‘অপরারেশন ম্যাক্সিমাস’ শেষে আস্তানা থেকে ২ জন পুরুষ ও একজন নারীসহ ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে অভিযান শেষে সংবাদ সম্মেলনে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম এ কথা বলেন।

মো. মনিরুল ইসলাম বলেন, নিহত পুরুষদের মধ্যে একজন সিলেটের আতিয়া মহলে অভিযান চলাকালে আস্তানার বাইরে বোমা হামলায় নেতৃত্ব দিয়েছেন।

এর আগে বড়হাটের জঙ্গি আস্তানায় শনিবার সকাল ৯টার দিকে দ্বিতীয় দিনের মতো ‘অপরারেশন ম্যাক্সিমাস’ শুরু করে সোয়াট। পরে বেলা ১২টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘অপরারেশন ম্যাক্সিমাস’ শেষ হওয়ার কথা জানান কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম।

আস্তানায় মিলেছে এক নারীসহ ৩ জনের মৃতদেহ। অভিযান শেষ হলেও ঘটনাস্থলে বিস্ফোরকের সন্ধানে কাজ করছে বোমা বিশেষজ্ঞ দল।

এর আগে বৃহস্পতিবার বিকেলে নাসিরপুরের জঙ্গি আস্তানায় অভিযান শেষ হওয়ার পর শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বড়হাটের জঙ্গি আস্তানায় অভিযান শুরু করে সোয়াট। সন্ধ্যায় বিরতির পর শনিবার সকাল আবার চূড়ান্ত অভিযান চালানো হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ