কুমিল্লার কোটবাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে সোয়াটের অভিযান ‘স্ট্রাইক আউট’ শেষে এখন সেখানে বিস্ফোরক নিস্ক্রিয় করার কাজ চলছে। শনিবার দুপুর পর্যন্ত ওই ভবন থেকে ৫টি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
শুক্রবার বিকেল ৫টায় সোয়াটের অভিযান শেষ হলে আইনশৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সেখানে কাউকে পাওয়া যায়নি। শনিবার সকাল ৯টার পর কাজ শুরু করে বোমা নিষ্ক্রিয়কারি দল। ওই এলাকায় ১৪৪ ধারা এখনো বহাল আছে। সাংবাদিকদেরও নিরাপদ দুরত্বে থাকতে বলা হয়েছে।
বুধবার বিকাল থেকে বাড়িটি ঘিরে রাখার পর শুক্রবার সকাল ১১টা থেকে সোয়াট ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা চূড়ান্ত অভিযান চালায়। এ আস্তানায় ২ জন জঙ্গি ছিল বলে ধারনা করা হচ্ছে।
একজন বুধবার সকালে ও বাড়িটি জঙ্গি আস্তানা হিসেবে চিহ্নিত করার আগে বিকেলে পালিয়ে যায়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: