জেলার খবর

নড়াইল-যশোর-খুলনা-মাগুরাসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ

বাস চলাচল বন্ধ
বাস চলাচল বন্ধ

‘সড়ক পরিবহন আইন-২০১৭’ এর খসড়ায় মন্ত্রিসভার নীতিগত অনুমোদনের প্রতিবাদে নড়াইলে বাস ধর্মঘট পালন করছে শ্রমিকরা। রোববার সকাল থেকেই নড়াইল-যশোর-খুলনা-মাগুরাসহ বিভিন্ন রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল থেকে হঠাৎ করে সাধারণ শ্রমিকেরা যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেয়। নড়াইল থেকে এসব রুটে বাস চলাচল বন্ধ থাকায় জনসাধারণ চরম ভোগান্তিতে পড়েছেন।

এদিকে, শ্রমিকরা জানিয়েছেন, ড্রাইভিং লাইসেন্স ছাড়া পেশাদার বা অপেশাদার চালক গাড়ি চালালে কারাদণ্ড ও জরিমানার বিধান রেখে গত ২৭ মার্চ সোমবার মন্ত্রিসভায় ‘সড়ক পরিবহন আইন- ২০১৭’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়ায় বাস ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ