টাঙ্গাইলে আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ থাকার পর আবার তা চালু হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় রেলস্টেশনের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। ৯ ঘণ্টা চেষ্টার চলাচল শুরু হযেছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের মাস্টার নুরুল হুদা সাংবাদিকদের বলেন, ট্রেনটি ঢাকা থেকে লালমনিরহাট যাচ্ছিল ভোরে দিকে আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন ছেড়ে যাওয়ার পর লাইনচ্যুত হয়, এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল থাকে।
পাকশী রেল বিভাগের ব্যবস্থাপক (ডিআরএম) ওসিম কুমার তালুকদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পশ্চিমাঞ্চল রেল বিভাগ থেকে উদ্ধারকারী একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে কাজ করে।
এদিকে ঘটনার তদন্তে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল রেল বিভাগ থেকে পৃথক দু’টি কমিটি গঠন করা হয়েছে।
পশ্চিমাঞ্চল রেল বিভাগের মহাব্যবস্থাপক মো. খায়রুল আলম পাকশীর বিভাগীয় ট্রাফিক অফিসার শওকত জামিল মোহশীর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেছে। এছাড়া ঘটনার তদন্তে পশ্চিমাঞ্চল রেল বিভাগ থেকে পাকশীর বিভাগীয় ট্রাফিক অফিসার শওকত জামিল মোহশীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।
পশ্চিমাঞ্চল রেল বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) খায়রুল আলম বলেন, স্টেশনের পূর্বপাড়ের দুর্বল সান্টিং পয়েন্টে ভুল সিগন্যালের কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকতে পারে।