জেলার খবর

তিস্তার ধুধু বালুচরে আকষ্মিক পানি বৃদ্ধি

তিস্তার ধুধু বালুচরে আকষ্মিক পানি বৃদ্ধি
তিস্তার ধুধু বালুচরে আকষ্মিক পানি বৃদ্ধি

তিস্তার বুক জুড়ে এখন শুধুই ধুধু বালুচর— এক সময়ের স্রোতস্বিনী তিস্তার পানি বর্তমানে এতটাই হ্রাস পেয়েছে যে, চাষাবাদ হুমকির মুখে পড়েছে। ব্যারাজ থেকে শুরু করে তিস্তার বিস্তীর্ণ এলাকা জুড়ে পানি না থাকায় হতাশ হয়ে পড়েছে লালমনিরহাটে তিস্তা পাড়ের কৃষক। সেই সঙ্গে কর্মহীন হয়ে পড়েছে চর এলাকার হাজারো খেটে খাওয়া মানুষজন।

এদিকে, উজানের পাহাড়ি ঢল, আর বৃষ্টিপাতের কারণে মঙ্গলবার বিকেল থেকে তিস্তা নদীর পানি আকষ্মিক বৃদ্ধি পেয়েছে। নীলফামারী ও লালমনিরহাট অংশে তিস্তা নদীর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় চরাঞ্চলের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তিস্তা নদীকে কেন্দ্র করে বৃহত্তর রংপুর, দিনাজপুর ও বগুড়া জেলার অনাবাদি জমি সেচের আওতায় আনতে নেয়া হয়েছিল তিস্তা ব্যারাজ সেচ প্রকল্প। সুফলও মিলেছিল। তিস্তার পানি ব্যবহার করে ধান, গম, ভুট্টা, সরিষাসহ বিভিন্ন মৌসুমি ফসল ঘরে তোলার সুযোগ হয়েছিল চাষীদের।

কিন্তু, সেই তিস্তায় পানি নেমে এসেছে ৫০০ থেকে ৪৫০ কিউসেকে। ফলে পানির অভাবে চাষাবাদ করতে পারছে না রাজপুর, খুনিয়াগাছ, গোবর্ধন, মহিষাখোচাঁ, কালমাটি, চরবৈরাতি, ভোটমারী, সানিয়াজানসহ চরাঞ্চলের মানুষ।

এদিকে, উজানের পাহাড়ি ঢল, আর বৃষ্টিপাতের কারণে মঙ্গলবার বিকেল থেকে তিস্তা নদীর পানি আকষ্মিক বৃদ্ধি পেয়েছে।

নীলফামারীর ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজার রহমান বলেন, তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে বিপদসীমার নীচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে নীলফামারী ও লালমনিরহাট অংশে তিস্তা নদীর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় চরাঞ্চলের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ডালিয়া পয়েন্টে বন্যার পানি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে দেয়া হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ