সিরাজগঞ্জে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বুধবার একজন নিহত হয়েছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছে, ডাকাতির প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পার সংযোগ সড়ক এলাকায় র্যাব অভিযানে যায়। এ সময় র্যা বকে উদ্যেশ্য করে গুলি ছোড়ে ডাকাত সদস্যরা। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাত সদস্যরা পালিয়ে গেলে পাশের একটি বাগানে হালিম নামের এক ডাকাতের মৃতদেহ পাওয়া যায়।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৩টি গুলি ও ২টি ধারালো ছুরি উদ্ধার করে র্যাব। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
র্যাব জানিয়েছে, নিহত হালিমের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এদিকে, যশোরে-চৌগাছা সড়কের নিমতলা বাজার এলাকায় দুই গ্রুপের বন্দুক যুদ্ধে এক মাদক ব্যবসায়ীসহ দুই জন নিহত হয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: