কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নারী ইয়াবা পাচারকারি নিহত হয়েছে। আহত হয়েছে ৪ জন।
কক্সবাজার বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে শাহপরীরদ্বীপে নাফ নদীর মোহনায় ইয়াবা ব্যবসায়ীদের একটি দল নৌকায় করে বাংলাদেশে ঢুকছিলো। বিজিবির টহল সদস্যরা তাদের দেখে ফেললে ইয়াবা ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। বিজিবিও পাল্টা গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে মিয়ানমারের মংডু শহরের জাহেদা খাতুন।
এছাড়া গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে মংডু শহরের রশিদা খাতুন, মজুমা খাতুন,মোহাম্মদ কাশেম ও শাহপরীরদ্বীপের মোহাম্মদ শফিক। আহতদের টেকনাফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, বিজিবি তাদের নৌকাটি আটক করলে সেখান থেকে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: