জেলার খবর

বগুড়ায় বাস খাদে পড়ে নিহত ৩

বগুড়ায় বাস খাদে
বগুড়ায় বাস খাদে

বগুড়ার শেরপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

নিহতরা হলেন: গাইবান্ধার সাঘাটা উপজেলার খেয়ারঘাট গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে সাইদুল ইসলাম (৩০), একই উপজেলার মণ্ডলপাড়া গ্রামের সাইদার রহমানের ছেলে তারেক ২৭) ও আবদুল করিম (৪৫)

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, যাত্রীবাহী একটি বাস গাইবান্ধার সাঘাটা উপজেলা থেকে ঢাকার উদ্দেশে যাবার পথে উপজেলার সীমাবাড়ীর বগুড়া বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে। এ সময় বাসটি মহাসড়কের পাশে লাগানো গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই বাসের ভেতরে ২ জন এবং ছাদ থেকে ছিটকে সড়কের পাশে পুকুরে পড়ে একজনের মৃত্যু হয়। আহত ১৫ যাত্রীকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান সোহেল রানা।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, এ দুর্ঘটনায় নিহত ও আহত সবাই ওই বাসের যাত্রী ছিলেন। বাসটি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ