ঐতিহাসিক মুজিবনগর দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম সোমবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে জেলা প্রশাসক পরিমল সিংহ ও পুলিশ সুপার আনিছুর রহমান পাতাকা উত্তোলন করে দিবসটির সূচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত হোসেন ও স্থানীয় আনসার ক্যাম্পের কর্মকর্তারা।
পরে বীরমুক্তিযোদ্ধা, পুলিশ বাহিনী, বিজিবি, আনসার ও ভিডিপি, বিএনসিসি, স্কাউট, গার্লস গাইড ও স্কুলের ছাত্র-ছাত্রীরা যৌথভাবে গার্ড অব অনার ও কুচকাওয়াজ প্রদর্শন করেন। এরপর শেখ হাসিনা মঞ্চে মুজিবনগর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।