চট্টগ্রামে আউটার স্টেডিয়ামে সুইমিংপুল নির্মাণকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ২টি মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে কোতয়ালী থানায় মামলাদুটি দায়ের করে।
মামলায় আসামি হিসেবে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহম্মেদ ইমু এবং সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিসহ ৫৯জন নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আরো ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।
এদিকে, ছাত্রলীগের ওপর পুলিশী হামলার প্রতিবাদে বিকেল ৩টায় শহীদ মিনার প্রাঙ্গনে প্রতিবাদ সভার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। মঙ্গলবার বিকেলে আউটার স্টেডিয়ামে সুইমিং পুল নির্মাণ বন্ধের দাবিতে ছাত্রলীগ কাজীরদেউড়ী এলাকায় মিছিল ও সমাবেশ করে। তারা নির্মাণকাজে বাধা দেয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ছাত্রলীগের সংর্ঘষ হয়। এ সময় কমপক্ষে ১৫ জন আহত হন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: