কুমিল্লার মুরাদনগরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় একজন ইউপি সদস্যসহ আহত হয়েছেন ১৫ জন।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে রহিমপুরে স্থানীয় ইউপি সদস্য আলী আশরাফ ও আলাউদ্দিন আনিস গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে আওয়ামী লীগ কর্মী ফারুক ও সাইদুর রহমান মারাত্মক আহত হন।
পরে স্থানীয়রা উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: