সুনামগঞ্জে হাওর রক্ষা বাঁধ নির্মানে দুর্নীতির অভিযোগ তদন্তে কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার সকালে দুদকের ৩ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা থেকে সিলেট গিয়েছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, প্রতিনিধি দলটি সিলেটে বিভাগীয় কমিশনার নাজমান আরা খানমের সঙ্গে বৈঠক করেন। পরে তারা সিলেট পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. আব্দুল হাইকে জিজ্ঞাসাবাদ করেন। প্রতিনিধি দলের সদস্যরা হাওর রক্ষা বাঁধের বিভিন্ন প্রকল্পের নথি সংগ্রহ করেন।
এ সময় তারা বলেন, হাওর রক্ষা বাঁধে দুর্নীতির প্রমাণ পেলে কাউকে ছাড় দেয়া হবে না। বিকেলে তারা সুনামগঞ্জে হাওর এলাকার মানুষের সঙ্গে কথা বলবেন এবং প্রকল্পের বিষয়ে খোঁজখবর নেবেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: