জেলার খবর

ঝিনাইদহে জঙ্গি আস্তানায় অভিযান শেষ

ঝিনাইদহে জঙ্গি আস্তানায় অভিযান
ঝিনাইদহে জঙ্গি আস্তানায় অভিযান

ঝিনাইদহর জঙ্গি আস্তানায় অভিযান অপারেশন ‘সাউথ প’ সমাপ্ত ঘোষণা করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার সকাল সোয়া ৯টা থেকে শুরু হওয়া ওই অভিযান শেষ হয় বেলা ২টায়।

প্রায় ৪ ঘণ্টা ৪৫ মিনিটের অভিযানে ঝিনাইদহর সদর উপজেলার পোড়াহাটি গ্রামের ঠনঠনেপাড়ার ওই জঙ্গি আস্তানা থেকে বিস্ফোরক তৈরির রাসায়নিক ভর্তি ২০টি ড্রাম, একটি সেভেন পয়েন্ট সিক্স বোরের পিস্তল, একটা ম্যাগজিন, ৭ রাউন্ড গুলি উদ্ধার এবং ৫টি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে।

এর আগে শুক্রবার সন্ধ্যা থেকে ঘিরে রাখার পর শনিবার সকালে ঠনঠনেপাড়ার ওই জঙ্গি আস্তানায় অপারেশন 'সাউথ প' শুরু করেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা। সিটিটিসির ৩০ জন এবং খুলনা রেঞ্জের পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), র্যা বসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৪০০ সদস্য এই অভিযানে অংশ নেন।

অস্ত্র, বিস্ফোরকসহ বাড়ির ভেতর থেকে ১৫টি জিহাদি বইও উদ্ধার করা হয়েছে। ঠনঠনেপাড়ায় ওই বাড়ির আশপাশের ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া এ নির্দেশ জারি থাকবে বলে জানিয়েছেন ঝিনাইদহর জেলা প্রশাসক মাহবুব আহমেদ তালকুদার।

এদিকে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে ডিআইজি দিদার আহমেদ শনিবার ভোর ৬টা পর্যন্ত অভিযান স্থগিত করার কথা জানান। পরে শনিবার সকাল ৯টার দিকে অভিযান ফের শুরু হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, ঠনঠনেপাড়ায় ওই বাড়ির আশপাশের এলাকায় চলাফেরা নিষিদ্ধ করা হয়েছে। এলাকাবাসীকে বাইরে বের না হতে সতর্ক করে মাইকিং করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের পোড়াহাটি গ্রামের ঠনঠনেপাড়ার আব্দুল্লাহর টিনশেড বাড়ি ঘিরে ফেলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরপর ঢাকা থেকে সিটিটিসি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ