টাঙ্গাইলের কালিহাতীতে বৃহস্পতিবার দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ চালকের মৃত্যু হয়েছে।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, পেঁয়াজবাহী একটি ট্রাক উত্তরবঙ্গ যাচ্ছিল। ট্রাকটি সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাবলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কুরিয়ার সার্ভিসের মালামালবাহী অপর ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
এ সময় ঘটনাস্থলেই দুই ট্রাকের চালকের মৃত্যু হয়। আহত হয় ট্রাকের এক সহকারী। তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: