উজান থেকে নেমে আসা ঢলের পানিতে কিশোরগঞ্জের হাওর অঞ্চলের ৫৭ হাজার ৮৮৭ হেক্টর জমির বোরো ধান তালিয়ে গেছে। যার বাজার মূল্য ৮৭০ কোটি টাকা বলে জানিয়েছে কৃষি বিভাগ। পানির তোড়ে বাঁধ ভেঙে যাওয়ায় প্রতিদিনই বাড়ছে পানি। নতুন করে তলিয়ে যাওয়ার আশঙ্কায় অনেক এলাকায় আধা পাকা ধান কাটতে বাধ্য হচ্ছে কৃষক।
এদিকে, হাওর এলাকার বন্যা পরিস্থিতি দেখতে আগামীকাল সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোনালী ধান কাটার স্বপ্ন দেখা হাওর অঞ্চলের কৃষকের চোখে এখন অনিশ্চিত ভবিষ্যৎ। ঋণের টাকায় আবাদ করা সবটুকু ধান ভেসে গেছে বাঁধ ভেঙে আসা বন্যার পানিতে।
কৃষি অধিদপ্তরের তথ্য মতে কিশোরগঞ্জের জেলার হাওর অঞ্চলের ৫৭ হাজার ৮৮৭ হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। যার বাজার মূল্য ৮৭০ কোটি টাকা। একমাত্র অবলম্বন ফলস নষ্ট হয়ে সর্বশান্ত কৃষকের দিন কাটছে চরম হতাশায়।
বাঁধে ভেঙে যাওয়ায় প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে পানি। এতে বোরো ধান ছাড়াও বাদামসহ অন্যান্য ফসল তলি গেছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ জেলার কৃষি কর্মকর্তারা মো. শফিকুল ইসলাম।
এদিকে, হাওরের দুর্গত এলাকার পরিদর্শনে আগামিকাল সুনামগঞ্জন যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগরা উচ্চ বিদ্যালয় ও বিশ্বম্ভরপুর পলাশ উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণের কথা রয়েছে।