জেলার খবর

টানা বর্ষণে ময়মনসিংহ-পটুয়াখালী-শেরপুরের জলাবদ্ধতা

জলাবদ্ধতা
জলাবদ্ধতা

টানা বর্ষণে ময়মনসিংহ, পটুয়াখালী ও শেরপুরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এসব জেলায় পানিতে তলিয়ে জমির বোরো ফসল ও মুগডালসহ রবি শস্য নষ্ট হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। সেই সঙ্গে পানিবন্দী হয়ে দুর্ভোগ বেড়েছে মানুষের। খাদ্য সংকট দেখা দিয়েছে শেরপুরে।

টানা ৭ দিনের বর্ষনে ময়মনসিংহ সদর, ত্রিশাল, নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গৌরীপুর, তারাকান্দা, ফুলপুর, হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার নিম্নাঞ্চলের প্রায় ২০ হাজার হেক্টর জমির বোরো ফসল পানিতে তলিয়ে গেছে।

জলাবদ্ধতা সৃষ্টি হয়ে নষ্ট হয়ে যাচ্ছে আবাদকৃত পাঁকা ও আধাপাকা বোরো ফসল। এ অবস্থায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষক।

পটুয়াখালী জেলায় এ বছর ৮৩ হাজার ৯৪০ হেক্টর জমিতে মুগ ডাল আবাদ হয়েছে। ২১ থেকে ২৪ এপ্রিল টানা বর্ষনের কবলে পড়ে মুগসহ রবি শষ্য ক্ষতিগ্রস্থ হচ্ছে।

এদিকে, টানা বর্ষন ও পাহাড়ি ঢলের কারণে শেরপুরের শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়নের ১৪ হাজার হেক্টর জমির বোরো আবাদ পানিতে তলিয়ে গেছে। সঞ্চয়ের সব টাকা ব্যয়ে করে নি:স্ব কৃষকের দিন কাটছে অনাহারে অর্ধাহারে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ