গাজীপুরের জয়দেবপুরে জঙ্গি, সন্ত্রাস ও মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। গাজীপুর পুলিশ লাইনে শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ এ কথা বলেন।
মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, দুপুর ৩টা থেকে সিটি করপোরেশনের জয়দেবপুর থানা এলাকাকে ৪৫টি ভাগে বিভক্ত করে এ অভিযান পরিচালিত হচ্ছে। শিল্প এলাকায় অবস্থান করে জঙ্গি ও সন্ত্রাসীরা যাতে কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে সেজন্যই এ অভিযান।
এ অভিযানে বাড়িওয়ালাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ভাড়াটেদের সম্পর্কেও খোঁজখবর নেয়া হচ্ছে বলেও জানান পুলিশের এ সুপার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: