বিভাগীয় শহরসহ সারাদেশে পালিত হচ্ছে মহান মে দিবস। এ উপলক্ষে সোমবার সকাল থেকে শোভাযাত্রা, আলোচনা সভা ও সমাবেশসহ নানান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। এ সময় ন্যায্য মজুরিসহ বিভিন্ন দাবি তুলে ধরে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো।
মহান মে দিবস উপলক্ষে বরিশালের বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক সংগঠন র্যা লী ও সমাবেশ করেছে। সকালে ওয়ার্কার্স পার্টির কার্যালয় থেকে শ্রমিকরা একটি র্যা লী বের করেন।
মে দিবস উপলক্ষে সাতক্ষীরাতোও হয়েছে র্যা লি। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে র্যা লিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে। পরে হয় আলোচনা সভা।
রংপুর, যশোর, গাজীপুর, দিনাজপুর, রাজবাড়ী ও নড়াইলেও মে দিবস উপলক্ষে সকালে বের করা হয় শোভাযাত্রা।
মে দিবস উপলক্ষ্যে র্যা লি ও আলোচনা সভা হয়েছে ভোলা, কুড়িগ্রাম, জামালপুর, ময়মনসিংহ, পটুয়াখালীসহ অন্যান্য জায়গায়। এছাড়াও লক্ষ্মীপুর, কুমিল্লা ও নেত্রকোনায় হয় র্যা লি, সভা-সমাবেশ ও আলোচনা সভা।