জেলার খবর

পদ্মায় নৌকাডুবির ঘটনায় ৫ জনের মৃতদেহ উদ্ধার

মৃতদেহ উদ্ধার
মৃতদেহ উদ্ধার

কালবৈশাখীর তাণ্ডবে রাজশাহী নগরীর কাছে পদ্মায় নৌকাডুবির ঘটনায় ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে তালাইমারি এলাকা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রোববার সন্ধ্যার এ ঝড়ে নৌকা ডুবি ও বজ্রপাতসহ বিভিন্ন কারণে মোট নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলেন, ঝড়ের সময় নগরী দরগাপাড়া এলাকায় পদ্মার মাঝের চর থেকে যাত্রী নিয়ে বড়কুটি যাচ্ছিল নৌকাটি। মাঝ নদীতে ঝড়ে ডুবে গেলে কয়েকজন নিখোঁজ হয় বলে খবর আসে। দমকলকর্মীরা সোমবার দিনভর পদ্মায় তল্লাশি চালায়।

মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে তালাইমারি এলাকায় পাঁচটি মৃতদেহ ভেসে ওঠে। ঝড়ের পর মোট ছয়জন নিখোঁজের খবর ছিল পুলিশের কাছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ