জেলার খবর

প্রয়োজনের তুলনায় ত্রাণ অপ্রতুল হাওর অঞ্চলে

ত্রাণ অপ্রতুল হাওর অঞ্চলে
ত্রাণ অপ্রতুল হাওর অঞ্চলে

আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলে ত্রাণ বিতরণ অব্যাহত থাকলেও কয়েক জায়গায় কৃষকদের অভিযোগ প্রয়োজনের তুলনায় ত্রাণ অপ্রতুল। এতে হতাশ কৃষকদের দাবি ত্রানের পরিমান বাড়ানো। এদিকে, মৌলভীবাজারে আগাম বন্যায় প্রায় ৪ লাখ মানুষ ক্ষতিগ্রস্থ হলেও প্রাধানমন্ত্রীর ঘোষিত খাদ্য সহায়তা কর্মসূচির তালিকায় জেলার নাম নেই।

আগাম বন্যায় সবকিছু হারিয়ে সুনামগঞ্জ, নেত্রকোণা, কিশোরগঞ্জসহ দেশের হাওর অঞ্চলের মানুষের মাঝে এখন শুধুই হাহাকার। তারওপর দুদিন আগে সুনামগঞ্জে কালবৈশাখীর ঝড়ে অনেকের বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় দুর্ভোগ আরো বেড়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এরইমধ্যে সরকারিভাবে ত্রাণ সহায়তা দেয়া শুরু হয়েছে। তবে অনেক জায়গায় ত্রাণ বিতরনে অনিয়মের অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা।

নেত্রকোনা জেলায় হাওড় অঞ্চলে আগাম বন্যায় ১ লাখ ৬৭ হাজর ১৮০ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রাণ সহায়তা কার্ড তৈরি করে তাদের মাঝে বিতরন শুরু হয়েছে। কিন্তু বেশিরভাগ কৃষকই এই কার্ড পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে।

এ কার্ডের মাধ্যমে প্রতি মাসে ৩৮ কেজি চাল ও ৫০০ টাকা প্রতিটি পরিবারকে দেওয়া হচ্ছে। জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৫ হাজার ২৫৫ মেট্রিকটন ভিজিএফ এর চাল ও সাড়ে ৭ কোটি টাকা ত্রাণ হিসেবে বিতরণ অব্যাহত রেখেছে প্রশাসন।

কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকদের অভিযোগ, সরকারি ভাবে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে মাসিক ৩০ কেজি চাল ও ৫শ টাকা দেওয়ার ঘোষণা থাকলেও তারা তা পাচ্ছেন না। সে সঙ্গে সাপ্তাহিক কিস্তির জন্য এনজিওর কর্মীরা নানা ভাবে চাপ দিচ্ছে বলেও অভিযোগ তাদের।

এদিকে, কিশোরগঞ্জের হাওর অঞ্চলের ক্ষতিগস্ত এলাকাকে দুর্গত এলাকা হিসেবে ঘোষণা ও কৃষকদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সকালে স্টেশন সড়কে এ মানববন্ধনে অংশ নেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

মৌলভীবাজারে আগাম বন্যায় সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় চার লাখ মানুষ। কিন্তু প্রধানমন্ত্রী ঘোষিত খাদ্য সহায়তা কর্মসূচির তালিকায় এ জেলার নাম নেই। তাই সর্বস্ব হারানো এই কৃষকদের হাতে ত্রাণ পৌছায়নি। তাই বাধ্য হয়েই ত্রান পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন ক্ষতিগ্রস্থ কৃষকরা।

এ অবস্থায় খাদ্য সংকট নিরসনে ত্রাণ বরাদ্দের তালিকায় এ জেলাকে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন মৌলভীবাজার কুলাউড়ার ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির।

এদিকে, হাকালুকি হাওরে এক সপ্তাহ মাছ ধরা বন্ধ থাকার পর পানি দূষন মুক্ত হওয়ায় আবার মাছ ধরা শুরু হয়েছে। তবে জালে মাছ না পড়ায় হতাশ হাওরের ওপর নির্ভশীল মৎসজীবীরা। সারাদিন চেষ্টার পর বেলা শেষে খালি হাতে ফিরতে হয়েছে অনেক মৎসজীবীদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ