নাটোর ও টাঙ্গাইলে আলাদা সড়ক দুর্ঘটনায় বুধবার একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ ৯ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩৪ জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোরে নাটোরের সিংড়ায় গরু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই দুই গরু ব্যবসায়ীর মৃত্যু হয়। আহত হন আরো ৪ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে ঘাটাইল উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতদের মধ্যে একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলে জানিয়েছে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: