জেলার খবর

গোপালগঞ্জে পানিতে তলিয়ে গেছে ৬০০ হেক্টর জমির ধান

জমির ধান
জমির ধান

গোপালগঞ্জের বৃহত্তম বিল চান্দাসহ অন্যান্য বিলে কমপক্ষে ৬০০ হেক্টর জমির বোরো ধান জোয়ারের পানিতে তলিয়ে গেছে। এতে কৃষকের প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। অনেকেই আধাপাকা ধান কেটে নিচ্ছেন। বেড়ি বাঁধ ও প্রয়োজনীয় স্লুইজ গেট নির্মাণের দাবি তাদের।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, গোপালগঞ্জে এবছর ৭৩ হাজার ৫শ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল।বেশীর ভাগ জমির ধানই আধাপাকা অবস্থায় ছিল। তবে সে সময়ই টানা ৪দিনের বর্ষন ও জোয়ারের পানিতে তলিয়ে যায় কৃষকের স্বপ্নের ধান।

জেলা কৃষি বিভাগের তথ্যে মতে, জেলায় ২৯২ হেক্টর জমির বোরো ধান নষ্ট হয়েছে। তবে, কৃষকদের মতে ৬শ থেকে ১ হাজার হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্থ হয়েছে। এ অবস্থায় বিপাকে পড়েছেন কৃষকরা।

জোয়ারের পানি ও টানা বর্ষনে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে এর সত্যতা স্বীকার করেন জেলা কৃষি কর্মকর্তারা। তারাও, বেঁড়িবাধ নির্মানের জোর দাবি জানান।

প্রতি বছর জোয়ারের পানি থেকে তাদের কষ্টের ফসল রক্ষা করতে বিলে চারপাশে বেড়ি বাঁধ, নির্মাণ আর প্রয়োজনীয় স্লুইজ গেট নির্মানের দাবি জানান কৃষকরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ