জেলার খবর

হাওরাঞ্চলে কমতে শুরু করেছে বন্যার পানি

হাওরাঞ্চলে কমতে শুরু করেছে বন্যার পানি
হাওরাঞ্চলে কমতে শুরু করেছে বন্যার পানি

সুনামগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলায় হাওরাঞ্চলে অকাল বন্যার পানি কমতে শুরু করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দল কিশোরগঞ্জের দুর্গত এলাকা পরিদর্শন করেছেন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য ও পানীয়ের অভাব দেখা দিয়েছে। এসব এলাকায় ত্রাণ বিতরণ করা হলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল বলে দুর্গতরা অভিযোগ করেছেন। পানি কমার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় ডায়রিয়া, চুলকানিসহ নানা রোগ-বালাই দেখা দিয়েছে।

গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল কিশোরগঞ্জে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন। তারা ইটনা ও মিঠামইনের বিভিন্ন এলাকা পরিদর্শন করে স্বাস্থ্য সম্পর্কে খোঁজ-খবর নেন।

এ সময় তারা জেলা প্রশাসনের মাধ্যমে ৯০০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ কেজি করে চাল ও এক হাজার করে নগদ অর্থ বিতরণ করার কথা জানান।

এছাড়া রমজান উপলক্ষে দুর্গতদের চিনি, সেমাই, তেল এবং গোখাদ্য সরবরাহের আশ্বাস দেন তারা। এদিকে, নেত্রকোনার ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে ত্রাণ বিতরণ করা হচ্ছে।

এ পর্যন্ত সেখানে ৫ হাজার ২৫৫ মেট্রিক টন ভিজিএফের চাল প্রদান করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ