হত্যা, গুম, অপহরণ ও চাঁদাবাজি বন্ধের দাবিতে রাঙামাটিতে সড়ক ও নৌ-পথে রোববার সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট পালন করছে রাঙামাটি জেলা সড়ক ও নৌযান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
আমাদের সংবাদদদাতা জানিয়েছেন, গতকাল (শনিবার) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হয়। এর পরিপ্রেক্ষিতে রাঙামাটি জেলা সড়ক ও নৌযান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ পূর্ব ঘোষিত অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের বদলে আজ (রোববার) একদিন এ ধর্মঘট পালন করছে।
ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে জেলার অভ্যন্তরীণ ও দূর পাল্লার সব রুটের যাত্রীবাহী যান চলাচল। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: