জেলার খবর

ঝিনাইদহে অপারেশন ‘সাটল স্প্লিট’ সমাপ্ত

ঝিনাইদহে অপারেশন ‘সাটল স্প্লিট’ সমাপ্ত
ঝিনাইদহে অপারেশন ‘সাটল স্প্লিট’ সমাপ্ত

ঝিনাইদহের সদর উপজেলার লেবুতলা গ্রামে জঙ্গি আস্তানায় দ্বিতীয় দিনের অভিযান সমাপ্ত ঘোষণা করেছেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহম্মেদ।

ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করাসহ ৭টি গ্রেনেড, একটি বোমা, একটি নাইন এম এম পিস্তল ও ৮ রাউন্ডগুলি উদ্ধার করা হয় বলে প্রেস ব্রিফিংয়ে জানান তিনি।

এদিকে, গতকাল রাতে শেষ হয়েছে জেলার মহেশপুরে জঙ্গি অভিযান। সেখান থেকেও ৪টি বোমা ও ২টি পিস্তল উদ্ধার করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা।

ঢাকা থেকে আসা পুলিশের বোম ডিস্পোজাল ইউনিট ঝিনাইদহের মহেশপুরে অভিযান শেষে, সোমবার সকালে লেবুতলায় আসে। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সেখানে অভিযান চালান তারা। এ সময় পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহম্মেদ ঘটনাস্থলে ছিলেন। পরে এক প্রেস বিফ্রিংয়ে অভিযান সম্পর্কে বিস্তারিত জানান গণমাধ্যমকে।

তিনি আরো বলেন, রোববার রাতে আরেক জঙ্গি আস্তানা মহেশপুরের বজারপুরের হঠাৎপাড়ায় অপারেশন ‘সাটল স্পিল্ট’ শেষ হয়েছে।

এর আগে ঝিনাইদহের মহেশপুরের বজরাপুর গ্রামে জহুরুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে খবর পেয়ে, শনিবার রাত থেকেই বাড়িটি ঘিরে রাখে পুলিশ। রোববার সকালে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গেলে শুরু হয় অভিযান।

পাশাপাশি জেলার সদর উপজেলার লেবুতলা গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে আরো একটি বাড়িতে অভিযান চালান তারা।

গত মাসেই ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামে এক জঙ্গি আস্তানায় দুই দিন ধরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ