জেলার খবর

এখনো ঠিকমতো ত্রাণ পাচ্ছেন না হাওরবাসি

হাওরবাসি
হাওরবাসি

অকাল বন্যায় সবকিছু হারিয়ে নিঃস্ব হাওরবাসি এখনো ঠিকমতো ত্রাণ পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। সুনামগঞ্জে একই পরিবারে একাধিক ভিজিএফ'র কার্ড দেওয়া হচ্ছে। আবার নেত্রকোণার দুর্গম অনেক এলাকায়ও ত্রাণ সহায়তা পোঁছে নি বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

উপায় না পেয়ে পানিতে তলিয়ে থাকা পঁচা ধানই সংগ্রহ করছেন অনেক কৃষক। তবে স্থানীয় প্রশাসনের দাবি, সঠিকভাবেই ত্রাণ বিতরণ করছেন তারা। কোনো অনিয়মের লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও সুনামগঞ্জ, নেত্রকোণা, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকার হাওর তলিয়ে নষ্ট হয়ে গেছে একমাত্র বোরো ফসল। পানিতে মাছেরও মড়ক দেখা দেয়ায় সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন কৃষক। দুর্গত এলাকায় এখন চলছে ত্রাণ বিতরণ।

তবে ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারের ত্রাণ কার্যক্রম প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল বলে অভিযোগ্ উঠেছে। সুনামগঞ্জে সরকারের দেওয়া ভিজিএফ'র চাল বিতরনেও অনিয়মের অভিযোগ করেছেন সদর উপজেরার রঙ্গার চর, সুরমাসহ বেশ কয়েকটি ইউনিয়নের ক্ষতিগ্রস্তরা।

তাদের অভিযোগ, ইউপি চেয়ারম্যান ও সদস্যরা আত্মীয় স্বজনদের ভিজিএফ কার্ড দিচ্ছেন, অথচ ক্ষতিগ্রস্ত হয়েও অনেকে এ সহায়তা পাচ্ছেন না। যারা পাচ্ছেন তাদেরকেও ওজনে কম দেওয়া হচ্ছে চাল।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান ও সদস্যরা। তাদের দাবি, ত্রাণের পরিমান কম, তাই সবাইকে দেওয়া সম্ভব হচ্ছে না।

এদিকে, নেত্রকোণার দুর্গম অনেক গ্রামেই এখনো ত্রাণ পৌঁছেনি। এতোদিন সহায় সম্বল বিক্রি করে চললেও, এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে অনেকেরই। তাই পরিবারের সদস্যদের ভরনপোষণের জন্য হাওরে পানিতে তলিয়ে থাকা ধান সংগ্রহ করছেন অনেকেই।

এভাবে ধান সংগ্রহ করতে গিয়ে গত সপ্তাহে পানিতে যুবে মারা গেছেন এক কৃষক।

সরকারি হিসেবে নেত্রকোনায় ৯৯% ক্ষতিগ্রস্ত এলাকার ২৫,১০০ কৃষক পরিবারে মাত্র ১০ হাজার পরিবারকে ভিজিএফ কার্ড দেয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ