জয়পুরহাটে বিএনপির কর্মীসভায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ২ গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পণ্ড হয়ে গেছে দলের কর্মীসভা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপির কর্মীসভা শুরুর আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুকের উপস্থিতিতে দলের বিবদমান দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
কিছুক্ষণের মধ্যে দুই পক্ষের ধাওয়া, পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সভামঞ্চে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করে তারা। সংঘর্ষে ৫ জন আহত হন।
এ সময় দ্রুত সভাস্থল ত্যাগ করেন জয়নাল আবেদীন ফারুক। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: