যশোরে গাছের সঙ্গে বাসের ধাক্কায় ৫ জন মারা গেছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহণের একটি বাস কুষ্টিয়া যাচ্ছিল। দুপুরে বাসটি যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাতমাইল বাজারে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
এ সময় বাসটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসের ৫ যাত্রী মারা যান। আহত হন ৫০ জনেরও বেশি।
পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: