যশোরের অভয়নগরে মঙ্গলবার ট্রেনের ধাক্কায় দুই জন বাসযাত্রী মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছে, রাত পৌনে ১১টার দিকে অভয়নগর উপজেলার তালতলা রেলক্রসিংয়ে খুলনা থেকে যশোরগামী রেলের একটি ইঞ্জিন আকিজ জুট মিলের শ্রমিকদের বহরকারী বাসকে ধাক্কা দেয়। এতে বাস উল্টে গিয়ে ঘটনাস্থলেই দুই নারী শ্রমিকের মৃত্যু হয়। আহত হন কমপক্ষে ৩০ জন শ্রমিক।
পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: