জেলার খবর

রাজশাহীতে জঙ্গি অভিযান, নারীসহ ৫ জঙ্গি নিহত

রাজশাহীতে জঙ্গি অভিযান
রাজশাহীতে জঙ্গি অভিযান

রাজশাহীর গোদাগাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে পুলিশের ওপর জঙ্গিদের হামলা ও আত্মঘাতী বিস্ফোরণে ৫ জঙ্গি নিহত হয়েছে। জঙ্গিদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছে ফায়ার সার্ভিস কর্মী। এছাড়াও আহত হয়েছেন ৭ পুলিশ সদস্য।

রাজশাহীর গোদাগাড়ীর বাহাসপুর বেনিপাড়া গ্রামে ঘিরে রাখা বাড়িটি থেকে কয়েকজন বের হয়ে গিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের ওপর হামলা চালায়। একজন নারী জঙ্গি ফায়ার সার্ভিসের কর্মী আব্দুল মতিনকে এলোপাথারি কোপাতে থাকে। তাকে উদ্ধারের চেষ্টা করতে যাওয়ার মধ্যেই জঙ্গিরা আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়।

পরে বাড়ির সামনে জমিতে পাঁচজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তাদের মধ্যে বাড়ির মালিক সাজ্জাদ হোসেন, তার স্ত্রী বেলী, দুই ছেলে এবং এক মেয়ে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

আহত ওই ফায়ার সার্ভিস কর্মী আব্দুল মতিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয় আর বোমার স্প্লিন্টারের আঘাতে আহত হয়েছেন পুলিশের আরো সাত সদস্য।

ঘটনার সময় বাড়ির মালিকের আরেক মেয়ে সুমাইয়াকে মাঠে বসে থাকতে দেখা যায়। তার শরীরে সুইসাইডাল বেল্ট থাকতে পারে বলে প্রথমে পুলিশের সন্দেহ ছিলো।

তবে ৩ ঘণ্টা পর পুলিশের কাছে আত্মসমর্পন করে সে আর বিস্ফোরণ ঘটনোর আগে সুমাইয়ার তিন মাসের ছেলেকে কোলে নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে আসে তার আট বছর বয়সী ছেলে। পুলিশ তাদের নিরাপদে সরিয়ে নেয়।

বুধবার দিবাগত রাত ৩টা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বাহাসপুর বেনিপাড়া গ্রামের বাড়িটি ঘিরে রাখে পুলিশ। রাজশাহী পুলিশের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁর পুলিশও অভিযানে যোগ দেয়।

ধানক্ষেতের মধ্যে টিনের ছাউনি দেয়া বাড়িটিতে অবস্থান নেওয়া জঙ্গিদের সকালে আত্মসমর্পনের আহ্বান জানায় পুলিশ। তারা আত্মসমর্পনের অস্বীকৃতি জানালে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। সকাল থেকে বাহাসপুর বেনিপাড়া গ্রামে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

এদিকে, জঙ্গি আস্তানা সন্দেহে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটের তিনটি বাড়িও বুধবার দিবাগত রাত তিনটা থেকে ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল ৭টার দিকে সেখানে তল্লাশি শুরু করেন তারা।

দুপুর পর্যন্ত তল্লাশি চালালেও এ বিষয়ে কথা কিছু জানায়নি পুলিশ। এদিকে, নাটোরের হরিশপুরে জঙ্গি আস্তানা সন্দেহে ২টি বাড়িতে দুপুরে অভিযান চালালেও সেখানেও কিছু পায়নি পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ