জেলার খবর

এখনো আতঙ্ক কাটেনি ঈশ্বরগঞ্জের আহমদিয়া সম্প্রদায়ের

ইমামকে কুপিয়ে আহত
ইমামকে কুপিয়ে আহত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মসজিদে ঢুকে ইমামকে কুপিয়ে আহত করার ঘটনায় এখনো আতঙ্ক কাটেনি আহমদিয়া সম্প্রদায়ের। গুরুতর আহত ইমাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় দায়ের করা মামলার ৩ আসামির মধ্যে দুই জন এখনো পলাতক।

গত ৮ মে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কানপুরে আহমদিয়া মুসলিম জামাতের মসজিদে ঢুকে ইমাম মোস্তাফিজুর রহমান ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।

এ সময় ইমামের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে আব্দুল আহাদ মোহাম্মদ উল্লা নামের এক হামলাকারীকে আটক করেন। আহত ইমাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখনো আতঙ্কে রয়েছেন আহমদিয়া সম্প্রদায়ের মানুষ।

যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এখানে। এ ঘটনায় আহমদিয়াদের পক্ষ থেকে হাজারী আল মুনির বাদী হয়ে আটক আব্দুল আহাদ মোহাম্মদ উল্লাসহ অজ্ঞাত আরো ২ জনকে আসামি করে ইশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

ময়মনসিংহ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, অভিযুক্ত হামলাকারী আহাদের বাড়ি নেত্রকোনার কলমাকান্দায়। তার পরিবারের বেশ কয়েকজন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য ময়মনসিংহে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ