কালবৈশাখী ঝড়ে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ৩ শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। নিহত হয়েছে একজন। ঝড়ে মাগুরার শ্রীপুরে আরো একজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে নড়িয়া উপজেলায় হঠাৎ করেই ঝড় শুরু হয়।
প্রায় ২০ মিনিট ধরে চলা এ ঝড়ে উপজেলার পাঁচটি গ্রামের ৩ শতাধিক কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ডালপালা ভেঙে নষ্ট হয়েছে গাছপালা। এসময় মাথায় গাছের ডাল পড়ে এক নারী নিহত হয়েছেন। ঘর ভেঙে গিয়ে আহত হয়েছেন একজন।
এদিকে, মাগুরার শ্রীপুরের আমলসারে ঝড়ে ঘরচাপা পড়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও মুন্সিগঞ্জের শ্রীনগরর উপজেলায় কালবৈশাখী ঝড়ে শতাধিক বাড়িঘর ও ব্যাবসা প্রতিষ্ঠান লণ্ডভণ্ড হয়ে গেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: