মেহেরপুরের গাংনীতে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গোলাবারুদ।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বুধবার রাত ২টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চোঁখতোলা এলাকায় একদল ডাকাত রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টা করছিলো। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।
পরে এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে সেখান থেকে গুলিবিদ্ধ অপর এক ডাকাতকে আটক করে। তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের নাম লালন। তিনি পেশাদার ডাকাত বলে নিশ্চিত করেছে পুলিশ।
এদিকে, ঘটনাস্থল থেকে ২টি তাজা হাতবোমা, একটি এলজি শার্টারগান, এক রাউন্ড গুলি, ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: