জেলার খবর

সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে, নিহত ৩

মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে
মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে

চট্টগ্রামের সীতাকুণ্ডে শনিবার একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে এক পথচারীসহ ৩ জন নিহত হয়েছেন। এতে একই পরিবারের ৯ জন আহত হয়েছেন।

পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদাতা জানিয়েছেন, সকাল পৌনে ৭টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া রোলিং মিলের সামনে চট্টগ্রাম থেকে মিরসরাইগামী যাত্রীবহী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়।

এ সময় মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই এক মনিকা রানী দাশ নামের এক পথচারী নারীর মৃত্যু হয়। ঘটনাস্থলে মাইক্রোবাসের দুই যাত্রী মো. সোলায়মান ও মো. নাসিরের মৃত্যু হয়। এতে একই পরিবারের ৯ জন আহত হন।

পরে খবর পেয়ে দমকলবাহিনী ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজন বলে জানিয়েছে চিকিৎসকরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ