খুলনায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় ৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শুক্রবার রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনার টুটপাড়ার খ্রীস্টানপাড়া বালুর মাঠে অভিযান চালায় পুলিশ। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায় ডাকাত সদস্য মুন্সি রাজু গুলি বিদ্ধ হয়ে আহত হন।
পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে রাজুকে মৃত ঘোষণা করে। এতে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৬ পুলিশ সদস্য আহত হন।
এদিকে, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: