জেলার খবর

নরসিংদীর ‘জঙ্গি আস্তানা’ থেকে ৫ যুবকের আত্মসমর্পণ

নরসিংদীর ‘জঙ্গি আস্তানা’ থেকে ৫ যুবকের আত্মসমর্পণ
নরসিংদীর ‘জঙ্গি আস্তানা’ থেকে ৫ যুবকের আত্মসমর্পণ

নরসিংদীর শহরতলি এলাকার গাবতলী উত্তরপাড়ায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা বাড়িটির ভেতরে অবস্থান করা ৫ যুবক আত্মসমর্পণ করেছেন। এরইমধ্যে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

তারা হলেন: মাসুদুর রহমান, সালাউদ্দিন, আবু জাফর, নাসিকুল ইসলাম ও মশিউর রহমান। পরে ওই বাড়িতে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন।

এ সময় র‌্যাবের মুখপাত্র কমান্ডার মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, সিলেটের আতিয়া মহলে অভিযান চলাকালে যে জঙ্গি হামলা হয়েছিল, ওই হামলাকারীদের সঙ্গে নরসিংদীর গাবতলীর সন্দেহভাজনদের সম্পর্ক থাকতে পারে।

এর আগে সকালে বাড়িটিতে অবস্থানকারী মশিউর রহমান, সালাউদ্দীন ও আবু জাফর মিয়া— এ ৩ জনের স্বজন ঘটনাস্থলে গিয়ে র্যা বের সঙ্গে সাক্ষাত করেন। তাদের দাবি, আটককৃত কয়েকজন ছাত্র প্রাইভেট পড়ার জন্য সেখানে গিয়েছিলেন।

গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে গাবতলির বাড়িটিকে ঘিরে ফেলে র‌্যাব ও পুলিশ। নারায়ণগঞ্জ থেকে র‌্যাব-১১ র নেতৃত্বে এ অভিযান চালানো হয়। একতলা বাড়িটির মালিক দুবাই প্রবাসী মাঈন উদ্দিন। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিকের ভাই জাকারিয়াকে আটক করেছে আইন-শৃংখলা বাহিনী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ